তোমরা নিশ্চয়ই ব্রেসলেট পরতে অনেক পছন্দ কর। কেমন হয় যদি তুমি নিজের ব্রেসলেটটি নিজেই তৈরি করতে পারো । কিভাবে সহজেই ব্রেসলেট তৈরি করতে পারবে নিচের স্টেপ গুলিতে সেটাই দেখান হয়েছে ।
যা যা লাগবে
১। ইলাস্টিক সুতা
২। বিভিন্ন রকম বিডস বা পুঁতি
৩। কেঁচি
১। তোমার হাতের মাপ অনুযায়ী ইলাস্টিক সুতাটি কেটে নাও।
২। এবার পুঁতি গুলি তোমার পছন্দ মত সাজিয়ে সুতায় গেঁথে নাও।
৩। সাজানো শেষ হলে শক্ত করে গিঁট বেঁধে নাও। ইলাস্টিক সুতার অতিরিক্ত অংশ কেঁচি দিয়ে কেটে নাও।
৪। ব্যাস, তৈরি হয়ে গেল তোমার পছন্দের সুন্দর একটি ব্রেসলেট। নিজের জন্য এবং ফ্রেন্ডদের গিফট করার জন্য ইচ্ছামত আরও অনেক ব্রেসলেট তৈরি কর।